4th Street Bar Hive-Bar

Hive-Bar Powered by Hive beta-fdb5b5b

Community post

জন্ডিস এবং কবিরাজি চিকিৎসা কি সত্যিই সাংঘরষিক ??

acute-gastroenteritis-in-children-7715591.gif
আজকে আমি যা বলতে যাচ্ছি তা আমার জীবনে ঘটে যাওয়া চরম সত্য এবং বাস্তব ঘটনা। কষ্ট হলেও পরবেন এবং আপনাদের সামান্য উপকারই আমার সার্থকতা।
প্রথমত আমি জন্ডিসে আক্রান্ত হয়েছি কিন্তু এই রোগ সম্পর্কে কোন ধারনা ছিলনা । আসেপাশের সবার পরামর্শে কবিরাজের কাছে যাই, অনেক অভিজ্ঞ এবং সনামধন্য কবিরাজের কাছে গিয়েছি চিকিৎসার জন্য। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিলনা। আমি ঢাকা থেকে বাসা চলে যাই, এবং হোমিও প্যাথিক চিকিৎসা করার চেষ্টা করি। তাতেও কোন কাজ হয়নি। আমার অবস্থা এমন হয়ে যায় যে আমাকে যেই বলত ছেলেটা হয়তো আর বেশিদিন বাচবেনা।

এমন সময় ঘটে এক অভাবনিয় ঘটনা। যাকে বলে একেবারে ঈশ্বর প্রদত্ত রহমত।।

আমি সুয়ে মোবাইল চালাচ্ছিলাম, হঠাত আমার মাথায় আসে জন্ডিস লেখে গুগল সার্চ করলে কেমন হয়!
যেই ভাবা সেই কাজ, সার্চ দেওয়ার পর জা জানতে পারলাম তাতে তো চক্ষু চরক গাছ, ঢাকা মেডিকেল কলেজের লিভার বিভাগের প্রাক্তন অধ্যাপকের পড়া পরে তো আমার চক্ষু একেবারে কপালে উঠে যায়।

তিনি বলেছেন জন্ডিস কোনও রোগ নয়! কি ভাবছেন? আমি পাগল হয়ে গেছি না ডাক্তার পাগল হয়ে গেছে?
না
আসলে কেউ পাগল হয়নি। সুনুন তাহলে।
জন্ডিস কোন রোগ নয়, এটি রগের উপসর্গ। রোগ হল লিভারের। আর লিভারের রোগ হয় বিভিন্ন ভাইরাসের কারনে, যেমন ধরুন হেপাটিটিস এ, বি, সি, ই, সহ আরও অন্যান্য ভাইরাসের আক্রমনে। এবার তাহলে আপ্নারাই ভাবুন কার চিকিৎসা করা দরকার? লিওভার না জন্ডিস? হ্যাঁ ঠিকি ধরেছেন , চিকিৎসা করা দরকার লিভারের,
তো উনি আরো বলেছেন যে বাংলাদেশে বেসির ভার লিভার আক্রান্ত হয় হেপাটাইটিস এ এর আক্রমণে। আর এটি ছরায় পানির সাথে, এতোটুকু পরে আমি বুঝতে পারি আমার হেপাটাইটীস এ হয়েছে কারন আমার এলাকায় পানির সমস্যা হয়েছিল।
ঠিক আমি টেস্ট করাই এবং আমার হেপাটাইটিস এ ধরা পরে এবং আল্লাহর রহমতে আমি ৭ দিনের চিকিৎসায় পুরোপুরি ভালো হয়ে যাই।

এবার আপনারাই বিচার করুন-- জন্ডিস এবং কবিরাজি চিকিৎসা কি সত্যিই সাংঘরষিক কি না?//

1 upvotes $0.00

Replies (2)

Review before signing

Posting as . Signing with . Keychain permission: Posting. Hive Keychain will ask you to approve this action next.


  
Technical details

Operation fingerprint: