4th Street Bar Hive-Bar

Hive-Bar Powered by Hive beta-fdb5b5b

Community post

ভুল

এই জগতে চিরছি সদাই অন্য সবার চুল
পারি নাকো ধরতে শুধু আমার নিজের ভুল ।
কেও যদি তা ধরিয়ে দেয় আগুন লাগে গায়ে
দ্বিগুণ তাপে পোড়ায় তাকে কটু কথার ঘায়ে ।

নিজের ভুলটা নিজে ধরা বড়ই কঠিন কাজ
সেই কাজটা পারি না, তাই পেতেই পারি লাজ ।
অন্যে যখন সেই কাজটা করে আমার তরে
কৃতজ্ঞতায় তার মনটা দেওয়া উচিত ভরে ।

নিজের একটা লেখা নিজেই পড়লে বহুবার
হয়তো নিজের ভুল পাবো না কোথায় খুজে ।
অন্য কেহ পড়লে সেটাই, অনেক ভুলই পাবে
নিজেই তখন নিজের ভুলে অবাক হয়ে যাবে ।

হায়রে মানুষ ! নিজের ভুলটা ধরতে যদি চাও
নিজেকে তবে খুলে ধরে, পরকে দিয়ে পড়াও ।
বাহাদুরীর জন্যে কারো ধরো নাকো ভুল
তবু তোমার ভুল ধরে যে, তাকে দিও ফুল ।

DQmTNP3Vi3JEA5M9oRGfcydrc8abvXfMU8NEpsFS6JHLmkr.png

কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ ।
If You like my poem please let me know on comment box.Thank You.

অনুমতি ব্যাতিত এই কবিতা ব্যবহার না করার অনুরোধ করা হল।
I'm the✎ Author of this poem, So please don't use it without my permission.

![upvote1.gif](https://cdn.steemitimages.com/DQmPtwWALiocdgoYwMBTmqSGrdMZooTKh9tuDkH9tGA8k1g/upvote1.gif)
39 upvotes 2 downvotes $0.00

Replies (5)

Review before signing

Posting as . Signing with . Keychain permission: Posting. Hive Keychain will ask you to approve this action next.


  
Technical details

Operation fingerprint: