4th Street Bar Hive-Bar

Hive-Bar Powered by Hive beta-fdb5b5b

Community post

মাছ ধরতে গিয়ে ভুতের দেখা

গ্রামে এক প্রচলিত কথা আছে যে মামা ভাগ্নে অথবা যাদের রাশিতে সমস্যা আছে তাদের রাতের বেলা মাছ ধরতে যেতে নেই।।।জানি না এইটা কতটুকু সত্য তবে আমি এইটা বিশ্বাস করি না।।। সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না, আমি কোন দিন রাতের বেলা মাছ ধরতে যাই নি আর যাওয়ার সুযোগও পাই নি।।।যে ঘটনাটা বললব সেটা আমার সাথে ঘটে নি, সেটা আমার কাকুর সাথে ঘটেছিল।।।

img_0.9050432907626367.jpg

সময়টা ছিল বর্ষা কাল।।। আর বর্ষা কালে রাতের বেলা জমিতে ছোট ছোট মাছ পাওয়া যায়।।।বলে রাখা ভালো ঐ দিনই কাকু প্রথম রাতের বেলা মাছ ধরতে গিয়েছিল।।। কাকুর সাথে তার এক বন্ধু গিয়েছিল।।।
রাত সবে মাত্র ১১ টা অথবা ১১ঃ৩০ হবে।।।শহরে খুব বেশি রাত না হলেও গ্রামে এইটাই অনেক রাত।।।যথারীতি তারা বাড়ি থেকে বের হয় মাছ ধরার জন্য।।।
তারা দক্ষিন দিকের পথ দিয়ে হাটছিল সেই পথের পশ্চিম দিকে একটা বাঁশ ঝার ছিল।।।আর সেই বাঁশ ঝারের ভিতর দিয়ে একটা ছোট রাস্তা গিয়েছে।।।বাঁশ ঝারের পেছনেই ছিল অনেক জমি,সেই জমি গুলোতে খুব সহজেই অনেক মাছ পাওয়া যাবে।।।কাকুর বন্ধু কাকুর নাম ধরে বললেন,"চল বাঁশ ঝারের ভিতর দিয়ে যাই।।।"কাকু কিছু না ভেবে বলল,"চল,যাই।।।"কাকুর বন্ধু সামনে সামনে হাটছে আর কাকু তাকে অনুসরন করছে।।।

img_0.1936117913669567.jpg

হঠাতি কাকু খেয়াল করল যে রাস্তার উপরে একটা বাশ হেলে আছে।।।সেটা দেখে কাকু একটু অবাক হলো!!!কাকুর বন্ধুটা পাড় হয়ে গেল।।।কিন্তু কাকু যেই পাড় হতে ধরছে তখনি কাকুর বন্ধু সজোরে বাঁশটি কাকুর গায়ের উপর চাপ দিলো।।।কাকু তার ঘাড়ে সামান্য ব্যাথা পেলো।।।কাকু দেখলো তার বন্ধুটা হাসছে।।।সঙ্গে সঙ্গে কাকু বলল,"আরে আমি ব্যাথা পাইলাম তো।।।"কাকুর সেই বন্ধু কাকুর কথায় গুরুত্ব না দিয়ে আবার হাটা শুরু করলো।।।
কাকুর বন্ধু কাকুকে বলল,"ঐ দিকটাতে চল, ঐখানে অনেক মাছ আছে।।।কিন্তু ঐ জায়গায় যেতে হলে একটা পুকুর পাড়ি দিতে হবে।।।তখনি কাকুর মনে হালকা সন্দেহ জন্মালো।।।কাকু মনে মনে বলল," এই দিকে এতো মাছ থাকতে ঐ দিকে নিয়ে যাচ্ছে কেন???"ততক্ষণে কাকুর বন্ধু পুকুর পাড় হয়ে গেছে।।।আসতে আসতে কাকুর মনে সন্দেহটা বাড়ছে।।।সে বুঝতে পারছে না কী করবে???
পুকুর থেকে কিছুটা দুরে একজন মানুষ কাকুকে দেখেছে।।।রাতের অন্ধকারের মধ্যেও কাকুকে দেখেই চিনে ফেলছে।।।সে সঙ্গে সঙ্গে কাকুর নাম ধরে বলল,"কিরে তুই ওখানে কী করিস???" তবে ঐ সময় লোকটি কাকুকে ছাড়া কাকুর আশেপাশে আর কাউকে দেখতে পায় নি।।।কথাটা শুনেই কাকু বাচাও বলে জোরে চিৎকার করে।।।সেই লোকটি এসে কাকুকে ধরে আর কাকু সেন্সলেস হয়ে যায়।।।ততক্ষণে আশেপাশে বাড়ির কিছু লোক এসে জড়ো হয়।।।
অন্য দিকে কাকুর সেই বন্ধু দক্ষিন দিকের সেই রাস্তা থেকে জোরে জোরে কাকুর নাম ধরে ডাকছে।।।তারপর সে যখন পশ্চিম দিকের রাস্তায় আসে তখন দেখে যে কাকুকে ঘিরে অনেকে দাড়িয়ে আছে।।।কাকুর যখন সেন্স আসে তখন কাকুকে জিঞ্জেস করে,"তুই এই রাস্তায় কখন আসলি????"কাকু অবাক হয়ে বলল,"তুই তো বললি যে এই দিকে অনেক মাছ পাওয়া যায়, তুই তো এই দিকে নিয়ে আসলি।।।""না,আমি তো ঐ দিকে(দক্ষিন দিকে) ছিলাম"।।।কাকু বলল,"তাহলে আমাকে এই দিকে কে নিয়ে আসলো???"
তারপর সবাই মিলে কাকুকে বাড়িতে পৌছে দেয়।।।সেই রাতেই কাকুর প্রচুর জ্বর আসে।।।আসলে সেই রাতে কে কাকুকে ঐ বাঁশ ঝারের ভিতর নিয়ে গিয়েছিল সেটা এখনো অজানাই আছে।।।এর পর আর কোনো দিন রাতের বেলা মাছ ধরতে যায় নি।।।

আমাদের জীবনের অনেক অস্বাভাবিক ঘটনাকে এড়িয়ে চলে যাই।। কিন্তু এসব ঘটনার পিছনে রহস্যটা অজানাই থেকে যায়।।

7 upvotes $0.01

Replies (2)

Review before signing

Posting as . Signing with . Keychain permission: Posting. Hive Keychain will ask you to approve this action next.


  
Technical details

Operation fingerprint: