Community post
দৈনন্দিন জীবনে প্রিয় নবীর সুন্নাতসমূহ : ১
ঘুম থেকে উঠার সুন্নাতসমূহ
১. ঘুম থেকে উঠা মাত্রই উভয় হাত দ্বারা চোখমুখ ডলা সুন্নাত, যাতে ঘুমের জড়তা দূর হয়ে যায়।
___ শামায়েলে তিরমিযী, পৃষ্ঠা: ১৮
২. (ফজরের সময়) যখন ঘুম থেকে উঠবে, তখন এ দুআ পড়বে।
اَلْحَمْدُ ِللهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ
(আল-হামদু লিল্লাহিল্লাযী আহইয়ানা বা’দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।)
৩. যখন ঘুম থেকে উঠবে, তখন মিসওয়াক করা সুন্নাত।
___ বুখারী শরীফ, পৃষ্ঠা: ৯৩৬; মুসলিম শরীফ, পৃষ্ঠা: ২:৩৪৮
নোট:
উযু করার সময় আবার মিসওয়াক করতে হবে। কেননা ঘুম থেকে উঠামাত্র মিসওয়াক করা পৃথক সুন্নাত।
৪. পানির পাত্রে হাত দেওয়ার পূর্বে তিনবার উভয় হাতের কব্জি পর্যন্ত ভালোভাবে ধুয়ে নেওয়া সুন্নাত।
___ তিরমিযী শরীফ, পৃষ্ঠা- ১:১৩
Replies (9)
খুবই জরুরি তথ্য। ধন্যবাদ।
মাসআলা, ভাই অনেক দিন পর steemit এ আমার ভাষায় একটি গুরত্বপূর্ণ পোষ্ট পড়লাম। এই সুন্দর পোষ্টটির জন্য আপনাকে মন থেকে ধন্যবাদ।
porar jonno apnake k donnobad na d a parlam na
Aha...ki omayik vai apni...:) @badol1994
Its very important for our life.
It is very necessary to know all our Muslim brothers.Thank you so much for this post.Thank you?????
Khub ei guruttopurno post.Dhonnobad vai
Ekdom sothik kotha bolechen vai
Yes, these are very important for our lives