4th Street Bar Hive-Bar

Hive-Bar Powered by Hive beta-fdb5b5b

Community post

রাগ সবসময়ের জন্য ক্ষতিকর

"রাগ সবসময়ের জন্য ক্ষতিকর"
========================= এক কাঠমিস্ত্রি দোকান বন্ধ করে বাসায় গেলো। কাঠমিস্ত্রি দোকান বন্ধ করে চলে যাওয়ার পর, এক বিষাক্ত সাপ তার দোকানে প্রবেশ করলো। সাপটি খুব ক্ষুধার্ত ছিলো। খাবার খুঁজতে সাপটি দোকানের একপাশ থেকে আরেকপাশ ছুটাছুটি করছিলো। ছুটাছুটি করতে গিয়ে দোকানে থাকা একটি কুড়ালের ধারালো পাশে তার শরীরে সামান্য আঘাত পেলো। সে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলো এবং প্রচন্ড রাগে কুড়ালটিতে কামড় দিলো। উল্টো লোহার কুড়ালটির আঘাতে তার মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হলো। আরও প্রচন্ড রাগে সে কুড়ালটিকে পেঁচাতে শুরু করলো। কিন্তু পেঁচাতে গিয়ে সাপটি শ্বাসরোধ হয়ে মারা গেলো।

পরের দিন সকালে যখন কাঠমিস্ত্রি দোকান খুললো, তখন সে দেখতে পেলো এক মৃত সাপ কুড়ালটিকে পেঁচিয়ে মরে পড়ে আছে।

![1.jpg](https://steemitimages.com/DQmYHfRimJiUJCjjijfg1U1BrdAQSw43nyQczqLDCDDskyL/1.jpg)![2.jpg](https://steemitimages.com/DQmfPd3CT4GTbvUzvudgsYURDP7zNrMkVYCmCKMmExE6vm3/2.jpg)![3.jpg](https://steemitimages.com/DQmZQWDUr5Ew99x7kURyi3J64yhabPfKyn1HSaUpYoYTuWT/3.jpg) ![4.jpg](https://steemitimages.com/DQmVjtejr439vmvSavDPgC2eHPxTQQnjF8Y9XKmmzubBYoH/4.jpg)![5.jpg](https://steemitimages.com/DQmXQBrWrPaxeFeqw7PSCnaRjcAhUwpJw33Jf2DhqZxnJLM/5.jpg) ![6.jpg](https://steemitimages.com/DQmR8MP7b3gpm75BWcci8VwnBHUcaLkZPBb5QsAQBXNd5Qx/6.jpg) ![7.jpg](https://steemitimages.com/DQmRmJHD4EKno5m8BvyHeaJf84pZwe1u6aeCxZptUSLuuMV/7.jpg) ![8.jpg](https://steemitimages.com/DQmQxwvv8AxnwV13TbBPN5zEvnYrRU2WCGLXfnTW9UmHCaS/8.jpg) ![9.jpg](https://steemitimages.com/DQmf7EXyLjLmtt4SgSgrWDWWfLsLcmUFmnMFQ2NeASGSnvz/9.jpg) ![10.jpg](https://steemitimages.com/DQmYjcrc19uSRyYVGFmBTD2c2seewtdc21NLCtgdLNZdyXn/10.jpg)
মোরালঃ সাপটি কিন্তু কাঠমিস্ত্রির কারণে মরেনি, মরেছে তার রাগের কারণে। সবকিছুতে রি-এ্যাকশন দেখানোর প্রয়োজন নেই। পিছু হেটে নিজেকে জিজ্ঞেস করুন, যা করতে যাচ্ছেন তা আপনার জন্য কতোটা উপকারী??
2 upvotes $0.00

Replies (1)

Review before signing

Posting as . Signing with . Keychain permission: Posting. Hive Keychain will ask you to approve this action next.


  
Technical details

Operation fingerprint: