4th Street Bar Hive-Bar

Hive-Bar Powered by Hive beta-fdb5b5b

Community post

তুমি আমাতেই থাকো

কোকিল কালো কেশ তোমার
হরিণীর ন্যায় আঁখি,
ঠোঁটে মধুর হাসির ঝিলিক
প্রাণ জুড়ায় যত দেখি ।

তোমার কণ্ঠধ্বনি শুনিলে মোর চিত্ত ওঠে দুলে
নৃত্যের ছন্দে,
দিনরাত করি শুধু তোমার বন্দনা
হৃদয়ের গহীনে।

নুরে তোমার মোর নজরকাড়া
তুমি বিহনে আমি বাধনহারা,
কষ্টগুলো যায় হারিয়ে
পেলে তোমার ভালোবাসা ।

আমার এ হৃদয়ে এঁকেছো তুমি
জীবনের প্রতিচ্ছবি,
মরণও যদি বিচ্ছেদ চায়
তবুও রবে কেবলি একটাই আমার তুমি ।

3 upvotes $0.00

Replies (1)

Review before signing

Posting as . Signing with . Keychain permission: Posting. Hive Keychain will ask you to approve this action next.


  
Technical details

Operation fingerprint: