4th Street Bar Hive-Bar

Hive-Bar Powered by Hive beta-fdb5b5b

Community post

-বাড়ির পাশের সেই পুরোনো তালগাছ গুলো-

প্রকৃতির সৌন্দর্যতায় এমন কিছু কথা নিজের ভেতর উপলব্ধি হয়, মাঝে মাঝে নিজেকে কবি মনে হয়।😊
ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গা ,ঐ খানেতে বাস করে কাণা বগির ছা । কবিতায় ও গানে সব সময় আমাদেরকে টানে ছায়া ঘেরা , নীল আকাশের নীচে সাদা মেঘের ভেলায় চড়ে কাশবনের মায়াবী মৃদু মন্দ পরশে দেখা যায় প্রকৃতির এক অপরুপ সৌন্দর্য।

https://i.imgur.com/AwLQjhZ.jpg

দাদী নানীর হাতে শরতের পাকা তালের সৌরভময় পিঠা পায়েশের স্বাদ নিতে । শরতের আগমনে গানে কবিতায় একে বরণ করে নিলেও দেখা যায় শরত বিলুপ্ত হল বলে অনেকেই আছেন আশঙ্কায় । এ প্রেক্ষিতে জোর দিয়েই বলা যায় যতদিন রবে নীল আকাশ,

https://i.imgur.com/u4HHjEK.jpg

তাল গাছ আর কাশবন ততদিন শরত হতেই থাকবে অবগাহন নীজ মহিমায় । তাল গাছই যেন শরতের প্রাণ ,নীল আকাশে মেঘের আনাগুনা সেসাথে বাজারে তালের সমারোহ দেখে সকলেই বুঝে যায় শরত এসে গেছে ।

মনের মধ্যে জাগানো কিছু সরলতার কথা প্রিয় মানুষের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে, আর এই ধরনের কথায় যদি তারা খুশি হয় তাহলে নিজের কাছেও খুব ভালো লাগে। ✅

#bangla #blog #photo #best-times #bdc-community #hive #bangladesh

36 upvotes 3 downvotes $0.00

Replies (2)

Review before signing

Posting as . Signing with . Keychain permission: Posting. Hive Keychain will ask you to approve this action next.


  
Technical details

Operation fingerprint: