4th Street Bar Hive-Bar

Hive-Bar Powered by Hive beta-fdb5b5b

Community post

"শ্রাবণ মেঘের গান"

"শ্রাবণ মেঘের গান"

Source

মেঘে মেঘে মেঘ ছুয়েছে,
বৃষ্টি করে ধ্যান
তুমি আসবে বলে গেয়েছিলাম
শ্রাবণ মেঘের গান ।
আমি মেঘ জলে সাজিয়েছিলেম
ভালোবাসার গিতবিতান ,
তুমি আসবে বলে গেয়েছিলেম
শ্রাবণ মেঘের গান ।
মেঘে মেঘে উড়ে আসবে চিঠি
নীলচে কাল খাম -
পৌঁছবে বলে তোমার চিঠি
ছিলেম অবিরাম ।
দৃষ্টি সীমায় বৃষ্টি আমার
হচ্ছে অবসান ,
মেঘের শব্দে শুনতে কি পাও
আমার আহবান ?
তুমি আসবে বলে গেয়েছিলেম
শ্রাবণ মেঘের গান।
মেঘের সাদা টুকরো গুলো
ঊড়ছে মহুতান,
আমি তোমার আশায় পথ চেয়েছি
শ্রাবন মেঘের গান

105 upvotes 1 downvotes $33.80

Replies (7)

Review before signing

Posting as . Signing with . Keychain permission: Posting. Hive Keychain will ask you to approve this action next.


  
Technical details

Operation fingerprint: