Community post
ফুলের প্রতি আমার ভালোবাসা ও অনুভূতি
ফুলের প্রতি আমার ভালোবাসা ও অনুভূতি
ফুলের মত পবিত্র পৃথিবীতে কিছুই নেই। ফুল ভালোবাসার প্রতীক। প্রতিটি ভালোবাসা তৈরি হয় ফুল দিয়ে। ফুল একটি নিয়ামত , যা পৃথিবীর প্রত্যেকটি মানুষই খুব পছন্দ করে। কবিকে নিয়ে তাঁর কবিতার প্রশংসা করতে ভালো লাগে। শিল্পীকে নিয়ে তাঁর গানের প্রশংসা করতে ভালো লাগে। তেমনি ফুলকে নিয়ে ও সৌন্দর্যের প্রশংসা করতে আমার খুবই ভালো লাগে। প্রতিটি মানুষ তাদের জীবন ফুলের মত পবিত্র করতে চায়। ফুল দেখে এমন কোনো মানুষ নেই আকর্ষিত হয় না। আমিও ফুল খুব পছন্দ করি। হয়তো আমার পছন্দের নির্দিষ্ট কিছু ফুল রয়েছে , কিন্তু কোন ফুলের সৌন্দর্য কোন ফুল থেকে কম নয়। প্রত্যেকটি ফুলের একটি আকর্ষণীয় দিক রয়েছে।



যা দেখে সহজেই মানুষ ফুলটির মধ্যে আকর্ষিত হয়ে পড়ে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ফুল পছন্দ করেনা। ছোট থেকে বড় প্রত্যেকটি মানুষ ফুল খুব ভালোবাসে। ফুলের শুধু সৌন্দর্য নয় তার রয়েছে অসাধারণ সুগন্ধ। তা মুহূর্তে মানুষের মনকে কেরে নিতে পারে। আজকে এমন কিছু ফুলের ফটোগ্রাফি করেছি আমি। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছেও খুব আকর্ষণীয় হয়ে উঠবে।



আমি ছোটবেলা থেকেই অনেক ধরনের ফুল দেখে আসছি। এমনো ফুল আমি দেখেছি, যেগুলো ঘাসের মধ্যে ফুঁটে উঠে , ঘাসফুল বলে, কিন্তু প্রত্যেকটি ফুলেরই এমন একটি অসাধারন দিক রয়েছে। ছোট থেকেই ফুল আমি খুব পছন্দ করি। যেখানে ফুল দেখতাম ছিঁড়ে হাতে নেয়ার চেষ্টা করতাম। এটা ছোটবেলার আমার স্বভাব ছিল বলতে পারেন। কিন্তু বড় হওয়ার পর আমি বুঝতে পারলাম, ফুল গাছেই সুন্দর হাতে নয় , আমরা সবসময় একটা জিনিস খেয়াল করি , যখন কোন সম্মানি ব্যক্তি মারা যায় তাকে ফুল দিয়ে সম্মানের সাথে বিদায় দেওয়া হয়। যখন কোন মানুষ নতুন জীবনে প্রবেশ করে তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।



যখন কোন মানুষ কোন ভাল কিছু করে তখনো তাকে ফুল দিয়ে স্বাগতম জানানো হয়। ইত্যাদি। কিন্তু এটা আমরা অনেকেই জানিনা কেন এভাবে ফুল দিয়ে শুভেচ্ছা ও শ্রদ্ধা সংবর্ধনা জানানো হয়। বুঝতে হবে ফুল কোন সাধারণ জিনিস নয়। কোন নিম্নশ্রেণির জিনিস নয় , কোন অসম্মানের জিনিস ও নয়, ফুলের অনেক দাম। অনেক সম্মান তাই ফুল দিয়েই সম্মানী ব্যক্তির সম্মান করা হয়। আমরা যদি ফুলের প্রশংসা করতে যায় , তাহলে তা বলে শেষ করতে পারবো না। কারণ সৃষ্টিকর্তা প্রতিটি জিনিস এত সুন্দর ভাবে সৃষ্টি করেছেন যে যার গুনের কোনো শেষ নেই। আশা করি আপনাদের কাছে ভাল লাগবে ।
Replies (0)
Conversation
No replies yet
Replies will appear here as people join the conversation.