4th Street Bar Hive-Bar

Hive-Bar Powered by Hive beta-fdb5b5b

Community post

দেশি পেঁয়াজ দিয়ে ডিমের ভুনা। সুস্বাদু রেসিপি

দেশি পেঁয়াজ দিয়ে ডিমের ভুনা। সুস্বাদু রেসিপি .
ডিম ভুনা হয়তো সবার কাছে খুব সাধারণ ও সহজ একটি রেসিপি। তবে এর স্বাদ ভিন্ন রকম হতে পারে। আজকে আমি যে পদ্ধতিতে ডিম ভুনা করবো সেটি হয়তো কেউ কেউ এভাবেই করেন আবার কেউ কেউ এই পদ্ধতি দেখে মজাদার রেসিপিটি শিখে নিতে পারেন। আমি চেষ্টা করবো সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করার। আমি আশাকরি আপনাদর কাছে ভালো লাগবে।

IMG20210609220040.jpg

প্রথমে আমি রান্না করার জন্য ৬ পিচ ডিম নিয়ে নিলাম।

IMG20210609122201.jpg

এখন ডিমগুলো সিদ্ধ করবো।

IMG20210609122128.jpg

সিদ্ধ করা হয়ে গেলে , ডিম গুলো ছুলে নিবো। ও একটি বাটিতে রাখবো।

IMG20210609125215.jpg

এখানে আমি দেশি পেঁয়াজ কুচি করে নিয়েছি।

IMG20210609124829.jpg

আমি এখন একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করবো।

IMG20210609124916.jpg

তেল গরম হতে হতে আমি ডিমের মধ্যে আধা চামচ হলুদের গুঁড়া ও পরিমান মতো লবন দিয়ে দিবো।

IMG20210609125251.jpg

ভালো করে মিক্স করে নিবো।

IMG20210609125408.jpg

এখন ডিম গুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে ফ্রাই করে নিবো।

IMG20210609125748.jpg

ফ্রাই করা হয়ে গেলে আবার একটি বাটিতে তুলে রাখবো।

IMG20210609125944.jpg

এখন আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি গুলো ছেড়ে দিবো।

IMG20210609125938.jpg

সাথে রসুন কুচি করে দিবো ও হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ফ্রাই করবো।

IMG20210609130121.jpg

পেঁয়াজ গুলো হালকা ফ্রাই করা হলে , আধা কাপ পানি দিবো ও আধা চামচ মরিচের গুঁড়া , আধা চামচ হলুদের গুঁড়া , আদা পেস্ট , রসুন পেস্ট , ধনিয়ার গুঁড়া , পরিমান মতো লবন দিয়ে ভালো করে মিক্স করে নিবো।

IMG20210609130723.jpg

মিক্স করে কিছুক্ষণ রান্না করার পর ফ্রাই করা ডিম গুলো ছেড়ে দিবো।

IMG20210609130910.jpg

ভালো করে ডিমের সাথে মসলা মিশিয়ে দিবো ও আরো কিছুক্ষন রান্না করবো হালকা তাপে।

IMG20210609131134.jpg

IMG20210609131138.jpg

তৈরি হয়ে গেল মজাদার রেসিপি দেশি পেঁয়াজের লাল ডিম ভুনা।

IMG20210609220040.jpg

আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করতে পারবেন। আশাকরি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।

2 upvotes 1 downvotes $0.00

Replies (1)

Review before signing

Posting as . Signing with . Keychain permission: Posting. Hive Keychain will ask you to approve this action next.


  
Technical details

Operation fingerprint: