Community post
অনেক অনেক মজাদার নারকেলের নাস্তা রেসিপি 😋😋।। Nasta Recipe Bangla........
আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আবারো ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে নারকেলের নাস্তা রেসিপি। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
তো চলুন দেখে নিন এই নারকেলের নাস্তা রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগে...
উপকরণ -
১.নারকেল,
২.চাউলের গুড়ি,
৩.ময়দা,
৪.চিনি,
৫.ডিম,
৬.লবণ,
৭.সয়াবিন তৈল,
৮.নরমাল পানি,
প্রস্তুত প্রণালী -
সর্বপ্রথমে এক কাপ চাউলের গুড়ি,এক কাপ ময়দা, এক কাপ নারকেল, একটা ডিম, হাফ কাপ চিনি, সামান্য পরিমাণের লবণ, এছাড়াও নরমাল পানি সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে সামান্য করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করব। এখন একটা ফিড়ায় সামান্য একটু তেল মাখিয়ে নেব। এবারে একটা গোলডো নিয়ে হাতে চেপে একটি চিরনির সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। চুলায় একটা প্যান দিয়ে পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে যে নাস্তা গুলো তৈরি করেছি একটা একটা করে তেলের মাঝে দিয়ে দিব। চুলার জ্বাল টা মিডিয়াম আছে রেখে প্রায় সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিব। এতে অনেকটা মচমচা হবে। আর এভাবেই সব নাস্তা গুলো তৈরি করে নিয়েছি। আশা করছি সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।
এতক্ষণ যারা আমার রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
Uploaded using 3Speak Mobile App
▶️ 3Speak
Replies (0)
Conversation
No replies yet
Replies will appear here as people join the conversation.