4th Street Bar Hive-Bar

Hive-Bar Powered by Hive beta-fdb5b5b

Community post

রাজধানীর গুলিস্তানে এক মাদ্রাসা থেকে এক শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

https://www.youtube.com/watch?v=JhFiT-VYjDI
রাজধানীর গুলিস্তানে এক মাদ্রাসা থেকে এক শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

#নিহত মোহাম্মদ জিদান (১২) ময়মনসিংহের গফরগাঁওয়ের হাফিজ উদ্দিনের ছেলে। গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্স সংলগ্ন মদিনাতুল মাদ্রাসায় পড়ত সে।

সোমবার ভোরের দিকে কোনো এক সময় ওই মাদ্রাসাতেই তাকে খুন করা হয় বলে পল্টন থানার এসআই নিশাত জাহান জানান।

তিনি বলেন, ভোর রাতে হাফিজী বিভাগের এক শিক্ষক মেঝেতে রক্ত দেখে মাদ্রাসার অন্যদের ডেকে তোলেন। পরে টয়লেটের পাশে শ্বাসনালী কাটা অবস্থায় রক্তাক্ত জিদানকে পেয়ে তারা পুলিশে খবর দেন।

পুলিশ ও মাদ্রাসার শিক্ষাকরা জিদানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবু বক্কর নামে জিদানের এক সহপাঠীকে পাওয়া যাচ্ছে না জানিয়ে এসআই নিশাত বলেন, মাদ্রাসার বেড়ার একটি অংশ তারা ভাঙা অবস্থায় পেয়েছেন।

বক্করকে পাওয়া গেলে হত্যাকাণ্ডের বিষয়ে আরও তথ্য পাওয়া সম্ভব হবে বলে মনে করছেন এই পুলিশ সদস্য।

30 upvotes $0.00

Replies (5)

Review before signing

Posting as . Signing with . Keychain permission: Posting. Hive Keychain will ask you to approve this action next.


  
Technical details

Operation fingerprint: