4th Street Bar Hive-Bar

Hive-Bar Powered by Hive beta-fdb5b5b

Community post

রোড লাইট

IMG_20210813_214942.jpg
আমরা তো দিনের বেলায় অনেকটা সময় বাইরে কাটায়। অনেকে আবার বিভিন্ন কাজে রাতেও বাইরে চলাফেরা করি। রাতের বেলায় বাইরে চলাফেরা করতে কোন জিনিসটা সবচেয়ে বেশি উপকারী তা কি আমরা কখনো ভেবে দেখেছি। একটু ভালোভাবে চিন্তা করলে সহজেই বোঝা যায় যে, রোড লাইট গুলোই রাস্তাঘাটে রাতের চলাচলে সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা পালন করে।

একবার ভেবে দেখুন তো রাতের বেলা আমাদের রাস্তাঘাট কেমন হতো যদি রাস্তা ঘাট আলোকিত না থেকে অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকতো। অন্ধকারে তখন রাস্তাঘাট অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়তো। রাতের বেলায় রাস্তাঘাটের এই অন্ধকারাচ্ছন্ন অবস্থা দুর করে আলোকিত করার জন্য প্রধান যে উপকরণটি প্রয়োজন তা হলো রোড লাইট।রোড লাইট না থাকলে পথচারীরা রাস্তায় চলাচল করতে পারত না। কারণ তখন রাস্তাঘাট অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকতো। ফলে রাতের বেলায় কোথাও কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে সেগুলো সম্পন্ন করা সম্ভব হতো না। রাস্তাঘাট অন্ধকারাচ্ছন অবস্থায় থাকলে রাস্তায় বিভিন্ন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বহুগুণে বেড়ে যেত। আবার রাস্তাঘাট অন্ধকারাচ্ছন্ন থাকলে রাতের বেলায় রাস্তাঘাটে বিভিন্ন চুরি, ডাকাতি, ছিনতাই কিংবা রাহাজানি বেড়ে যেত। ফলে পথচারীরা বিভিন্ন ভোগান্তিতে পড়ত।

রাতের বেলায় রাস্তাঘাট এর যাবতীয় সকল দুর্ঘটনা প্রতিরোধে যে বিষয়টি প্রধানভাবে কার্যকরী ভূমিকা পালন করে তা হল রোড লাইট। ছোট বাচ্চারা, দুর্ঘটনার চক্ররা কিংবা অনেকে না বুঝে এ সকল লাইট নষ্ট করতে চায়। তাদের এ সকল কর্মকান্ডকে কঠোর হস্তে প্রতিরোধ করতে হবে। সুতরাং এর সকল রোড লাইটের পরিচর্যার দায়িত্ব জনসাধারনের। এসকল রোড লাইটকে নিজের বাসার লাইট মনে করে পরিচর্যা করতে হবে।

IMG_20210813_215817.jpg

IMG_20210813_215203.jpg

5 upvotes $0.94

Replies (0)

Conversation

No replies yet

Replies will appear here as people join the conversation.

Review before signing

Posting as . Signing with . Keychain permission: Posting. Hive Keychain will ask you to approve this action next.


  
Technical details

Operation fingerprint: