4th Street Bar Hive-Bar

Hive-Bar Powered by Hive beta-fdb5b5b

Community post

রুটি দিয়ে তৈরি কেক

আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে আমি শেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে কেক বানানো যায়। এ পদ্ধতিতে আপনি খুব সহজেই এক ঘণ্টার মধ্যে কেক বানিয়ে ফেলতে পারবেন। শুরু করি।

IMG_20210521_092851.jpg

উপকরণ

* রুটি * দুধ * চকলেট * জেমস * তেল * চিনি * বেকিং পাউডার * লবন

IMG_20210518_200525.jpg

প্রস্তুত প্রণালী

প্রথমে রুটি ছোট ছোট টুকরো করে নেব। ![IMG_20210518_200447.jpg](https://images.hive.blog/DQmePJGFuhPZzoeob2U3kdFFuwGpQizApQH1yReXPVrMsJZ/IMG_20210518_200447.jpg)

এরপর একটা পাত্রে দুধ গরম করে তাতে চকলেটের টুকরাগুলি দিয়ে দিবো এবং ভালভাবে নাড়তে থাকবো যাতে একদম ভালভাবে মিশে যায়।
IMG_20210518_201137.jpg

IMG_20210519_162907.jpg

এটা ঘন হয়ে আসলে রুটির টুকরাগুলির ভেতর দিবো এবং ভালভাবে মেশাবো।
IMG_20210519_162927.jpg

IMG_20210518_201759.jpg

নরম করার জন্য সামান্য পরিমাণ পানি মেশাবো। এরপর এতে বেকিং পাউডার, তেল ও চিনি দিয়ে ভালো করে মেশাবো যেন তেল একদম মিশে যায় উপরে ভেসে না থাকে।
IMG_20210518_203444.jpg

এরপর যে পাত্রে কেক বানাবো ওটার ভেতরে একটা সাদা কাগজ দিয়ে তেল ব্রাশ করে দবো, তাতে কেকটা পুড়ে যাবে না বা পাত্রের গায়ে লেগে যাবে না।
IMG_20210518_204326.jpg

এরপর এতে মেশানো উপকরণগুলি ঢেলে দিয়ে দিবা।
IMG_20210518_204352.jpg

রাইস কুকারের পাত্রে পানি দিয়ে বাটিটি দিয়ে ঢেকে দিবো যেন ভাপ বের হতে না পারে। ৩০ মিনিট এভাবে রেখে দিবো। মাঝে কাটা চামচ দিয়ে চেক করে নেবো সিদ্ধ হয়েছে কিনা।
IMG_20210518_210217.jpg

IMG_20210519_163153.jpg

কেক হয়ে এলে নামিয়ে ছুড়ি দিয়ে পাত্র থেকে আলগা করে একটা পেয়ালায় ঢেলে রাখব।

IMG_20210518_221008.jpg

IMG_20210518_221230.jpg

এরপর এতে চকলেট দুধ আর জেমস দিয়ে সাজিয়ে নেবো, আপনারা নিজের মতো ক্রিম দিয়েও সাজাতে পারেন, আমি ক্রিম খাই না তাই ব্যবহার করিনি।
IMG_20210519_102614.jpg

আসা করি সবার ভাললাগবে, ধন্যবাদ।

20 upvotes $10.20

Replies (7)

Review before signing

Posting as . Signing with . Keychain permission: Posting. Hive Keychain will ask you to approve this action next.


  
Technical details

Operation fingerprint: