4th Street Bar Hive-Bar

Hive-Bar Powered by Hive beta-fdb5b5b

Community post

আজকের ইফতারিতে মজার আলুর চপ বানিয়েছে ….

image.png

আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন. দেখতে দেখতে দশটা রোজা পার হয়ে গেল. রহমতের দশ দিন শেষ মাগফিরাতের দিন শুরু হয়েছে আমরা আল্লাহর কাছে মাফ চেয়ে নিব আস্তাগফিরুল্লাহ. ইফতারের টেবিলে হরেক রকম ইফতারি থাকে. সব খাবার যে সবার পছন্দ হবে এমনটা না. ইফতারের টেবিলে সাজানো হয় ফল, দড়ি চিড়া, হরেক রকমের তেলে ভাজা. আমার ছোট্ট বেলা থেকে পছন্দ আলুর চপ. আলুর চপ ঝাল ঝাল করে বানালে খেতে মজা লাগে .আলুর চপ বাঙালির কাছে জনপ্রিয় একটি খাবার .রেসিপিটাই আজকে আপনি আপনাদের সাথে শেয়ার করব. আলুর চপটা বানাতে আমার যে সকল উপকরণ লেগেছে সেগুলো হচ্ছে…….

image.png

সেদ্ধ করা আলু
পিয়াজ বেরেস্তা
শুকনা মরিচ ভাজা
চিনি, লবণ
ধনিয়া পাতা
চাট মসলা
সরিষার তেল
বেসন

image.png

প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছি. তারপর আলু গুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি. পেঁয়াজ বেরেস্তা, শুকনা ঝাল, সরিষার তেল, চিনি, লবণ,ধনিয়া পাতা ,চাট মসলা, সব একসাথে দিয়ে ভালো করে হাতে মেখে নিয়েছি. এরপর চপ কিভাবে আপনি বানাবেন আমি গোল গোল করে নিয়েছি .এরপর আমি বেসনটা গুলো নিয়েছি বেসনের মধ্যে আমি যা দিয়েছি সেগুলো হচ্ছে. কনফ্লাওয়ার, ময়দা, কনফ্লাওয়ার এক টেবিল চামচ ময়দা ২ টেবিল চামচ. শুকনা মরিচের গুড়ি হাফ চা চামচ. স্বাদমতো লবণ. ধনিয়া গুড়ি ,জিরাগুড়ি, আদা রসুন বাটা. আলুর চপটা মচমচে করার জন্য আপনারা এখানে বেকিং পাউডার অথবা বেকিং সোডা ইউজ করতে পারেন. এরপর ভালো করে বেসনটা মেপে আমি আধাঘন্টা রেখে দিয়েছিলাম. চুলায় গরম তেল বসিয়েছি তখন একটা চামচ তেল বেসনের মধ্যে দিয়ে দিয়েছি .এরপর আলুর চপ গুলো বেসনের মধ্যে গড়িয়ে লাল করে ভেজে নামিয়ে নিয়েছে .হয়ে গেছে আমার গরম গরম আলুর চপ. এভাবে আলুর চপ বানালে আলুর চপ খেতে অনেক মজা লাগে. আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন. আপনার গুরুত্বপূর্ণ মতামতে আমাকে জানতে ভুলবেন না. আজ এসে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন .আমার পাশে থাকবেন আপনারা আমার পাশে থাকবেন এটাই আমার কামনা.

135 upvotes $2.21

Replies (0)

Conversation

No replies yet

Replies will appear here as people join the conversation.

Review before signing

Posting as . Signing with . Keychain permission: Posting. Hive Keychain will ask you to approve this action next.


  
Technical details

Operation fingerprint: