Community post
প্রবাসের কষ্ট
হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আশা করি ভালো আছে,, আমি মোঃ উমর ফারুক, আমি একজন কুয়েত প্রবাসী গত ৪বছর ধরে আমি এই প্রবাসে আছি, দেশে যারা থাকেন হয়তো ভাবেন প্রবাসে হয়তো অনেক সুখ,হ্যাঁ সুখ তো বটেই কিন্তু সুখটা আমার না সুখটা হলো, আমার আশায় থাকা সেই ভালোবাসার মানুষ গুলোর, যে কিনা তাদের সুখের জন্য আর আমার ভবিষ্যতের জন্য পাঠিয়ে আজ এই প্রবাসে , আছি বেশ ভালোই আছি তবে ভালো থাকার মধ্যেও অনেক কিছুই ভালো নেই, কিভাবেই বা ভালো থাকবো বলেন, সেই ভালোবাসা মা, বাবা, আর ভালোবাসাই ভরা ভাই বোন, নিজেদের ঐ ছোট গ্রাম ছেড়ে কি এতো দূর ভালো থাকা যায়??? ছেড়ে আসেছি মাতৃ দেশে যাদের ফিরে যাওয়ার আগেই, না ফেরার দেশে চলে গেছে অনেকেই,, এই প্রবাসে কি আসলেই আছে সুখ খুঁজে দেখো সবাই পাবে না এই প্রবাসে সুখ,, সেই সাথে হারিয়েছি সেই সহজ মানুষটি কে যে কিনা নিজের পরিবারের জন্য দিয়েছে হাজারো বিসর্জন প্রিয় বাবা,, কিন্তু কি জানেন সেই সহজ মানুষটি পরিবারের জন্য হাজারো বিসর্জন দিলেও তার শেষ দিনে দেখার সৌভাগ্য টাও হলো আমার,, আমারও ইচ্ছে ছিলো সবার মতোই থাকবো নিজের পরিবারের সাথে তবে পরিস্থিতি তা হতেই দেইনি, আমারও ইচ্ছে ছিলো নিজেদের খুশির দিন গুলো উদযাপন করবো পরিবারের সবাই মিলে তাও হতে দেই নি এই প্রকৃতি আরো হাজারো ইচ্ছে যা ইচ্ছে হয়েই মিলিয়ে যাচ্ছে প্রবাসের বাতাসে,,আর ইচ্ছে গুলো মিলিয়ে গিয়ে শুধু রয়ে গেছে দায়িত্ব আর ভালোবাসা তাও পর ও আমি বেশ ভালোই আছি হয়তো এটাই প্রতিটি প্রবাসীর মুখের কথা সময় পেলে আরও কিছু বলব আপনাদের মাঝে ,, সবাই আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন,, আল্লাহ হাফেজ

Images may be subject to copyright. Learn more
Replies (0)
Conversation
No replies yet
Replies will appear here as people join the conversation.