4th Street Bar Hive-Bar

Hive-Bar Powered by Hive beta-fdb5b5b

Community post

সফলতার কিছু সূত্র

No-More-Excuses.jpg

image source

জীবনে সাফল্যের পথে রয়েছে অনেক বিপত্তি, অনেক মরীচিকা। এমনকি সফলতাকে খুঁজতে গিয়ে আপনি হারিয়ে যেতে পারেন চোরাবালিতে। সাহস রাখুন প্রতিকূলতাকে জয় করার। সমস্যা আপনার সামনে যে কোনো আসতেই পারে। প্রত্যেক সমস্যারই সমাধান থাকে। কখনোই সমস্যা কিংবা প্রতিবন্ধকতার সম্মুখীন হলে বিচলিত হবেন না। বরং, আত্মবিশ্বাসের সাথে পরিস্থিতি মোকাবেলা করুন। https://cdn.steemitimages.com/DQmPDviEqyFzDt6CzWsTQhKTeYKWyguREQGMqiGJHM4aTDW/Jan-17-2017-18-33-32.gif

image source

সৃষ্টিকর্তা ধৈর্যশীলদের সাথে থাকেন। সবর করতে শেখা খুব জরুরি। জীবনে কি পেলাম কি পেলাম না, জীবনে কিছুই হলো না। কখনোই এগুলো ভাববেন না। স্রষ্টার ওপর বিশ্বাস রাখুন। শুকরিয়া আদায়ে বরকত বাড়ে। আপনি স্রষ্টার প্রতি যত বেশি শুকরিয়া আদায় করবেন, তিনি আপনার প্রতি তত বেশি রহমত নাযিল করবেন। আবার সমাজের কাজই হলো আপনাকে বিভ্রান্ত করা। সমাজকে ভয় পেয়ে আপনি হেরে গেলে, জিতে যাবে সমাজ। সমাজের পিছুটানকে কিছুতেই জিততে দেবেন না। আকাশ কুসুম কল্পনা নিয়ে বসে থাকা যাবে না। প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে হবে। অজুহাত দেওয়াই আলসেমির লক্ষণ। বিভিন্ন দিকে মনোযোগ না দিয়ে মনোযোগের কেন্দ্র নির্বাচন করুন। বিক্ষিপ্ত চিন্তা আপনার মনোযোগকে বিঘ্নিত করতে পারে। তাই ফোকাস করে এগিয়ে চলুন। সফলতা আপনার দিকে এগোবে।
18 upvotes $0.00

Replies (16)

Review before signing

Posting as . Signing with . Keychain permission: Posting. Hive Keychain will ask you to approve this action next.


  
Technical details

Operation fingerprint: