4th Street Bar Hive-Bar

Hive-Bar Powered by Hive beta-fdb5b5b

Community post

Barma

Home » মুর্শিদাবাদ » ডোমকলে মায়ানমারের রোহিঙ্গাদের গনহত্যার প্রতিবাদে পথসভা ও পথযাত্রা
ডোমকলে মায়ানমারের রোহিঙ্গাদের গনহত্যার প্রতিবাদে পথসভা ও পথযাত্রা
মামুন আব্দুল কায়েম ও কিবরিয়া আনসারী, ডোমকল, ২৩ সেপ্টেম্বর: রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে বিশ্ব যখন তোলপাড় তারই পথ অনুসরণ করে ডোমকলে মায়ানমারের রোহিঙ্গা গনহত্যার প্রতিবাদে পথযাত্রা ও পথসভা করল ডোমকল ব্লক ইমাম মুয়াজ্জিন এ্যাসোসিয়েশন। ডোমকল ব্লক ইমাম মুয়াজ্জিন এ্যাসোসিয়েশন উদ্যোগে আজ ৪ টে নাগাদ ডোমকল এস ডি ও মোড় থেকে শুরু হয় এই সভা। এই প্রতিবাদী পথসভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২ হাজার মানুষ উপস্থিত হয়েছিল। এদিন ডোমকল বাস র্টামিনাস থেকে প্রায় ১ কিমি রাস্তা পথসভায় পা মেলান সকল মানুষ। মিছিলের স্লোগান ছিল 'মায়ানমারের রোহিঙ্গাদের হত্যা করা হচ্ছে কেনো জবাব দাও'। রোহিঙ্গা গনহত্যার প্রতিবাদে সকল মানুষ কে এক হওয়ার আহবান জানান। মু্ফতি এনামুল হক বলেন, আমাদের প্রধান দাবি রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে হবে এবং রোহিঙ্গাদের মৌলিক অধিকার দিতে হবে। তিনি আরো বলেন,জাতিসংঘ ঠিক করে দিক রোহিঙ্গাদের স্থায়ীভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করার সু-ব্যবস্থা করুক। এদিনের সভায় উপস্থিত ছিলেন এ্যাসোসিয়েশনের সম্পাদক হাফেজ ইনতাজ আলি, মুজাফ্ফর খাঁন সহ আরোও অনেক বিশিষ্ট ব্যাক্তিবর্গ।IMG-20170924-WA0000.jpg

16 upvotes $0.00

Replies (1)

Review before signing

Posting as . Signing with . Keychain permission: Posting. Hive Keychain will ask you to approve this action next.


  
Technical details

Operation fingerprint: