4th Street Bar Hive-Bar

Hive-Bar Powered by Hive beta-fdb5b5b

Community post

Eider Dabe

♦♦ ঈদের দাবী ♦♦
>>>>> আমজাদ হোসেন

কদিন থেকেই ঈদের খুশির বইছে হাওয়া মাতোয়ারা /
চলছে লড়াই কেনাকাটার দীর্ঘ লাইন তাতেই বা কী?/
কিনতে হবে নতুন পোশাক, নতুন কুর্তি আতর-গোলাপ।/
তুমি আমি আমরা সবাই, ঈদের খুশির খোসমেজাজে;/
তোমার চোখের সূরমা কালোয় রঙ্গিন হল আমার স্বপন।/
নামাজ শেষে ভুরি ভোজে তৃপ্তি খোজ আপন সাজে/
তখন যদি হটাত করে ভাসে চোখে ভাইয়ের লাশ --/
লাশের 'পরে লাশ, লাশের 'পরে লাশ/
তাদের রক্তে যাচ্ছে ভেষে তোমার ঈদ-পোষাক;/
তোমার কোপ্তা কাবাব যদি ভাইয়ের রক্তে ভাসে/
চাঁদের মতো বোনটি তোমার গাঙের জলে ভাসে?/

তখন তুমি কেমন করে সূরমা লাগাও? /
কেমন করে আলিঙ্গনে সুখের আবেশ খোজ?/
কেমন করে আতর মেখে আনন্দতে ভাসো?/
আজকে যখন মানুষ মরে সিরিয়া বা মায়ানমারে;/
তখন কেন বিশ্ব নিরব, নিরব বিবেক তব?/
বিশ্ব বিবেক জাগুক আবার, জাগি তুমি আমি/
মানুষ বাচুক মানুষ হয়ে, এটাই ঈদের দাবী।
---------++++++++++------------
ঈদের নামাজ শেষে, ০৭:৪০; ০২/০৯/১৭blood-spatter-497546__480.jpg

19 upvotes $0.00

Replies (0)

Conversation

No replies yet

Replies will appear here as people join the conversation.

Review before signing

Posting as . Signing with . Keychain permission: Posting. Hive Keychain will ask you to approve this action next.


  
Technical details

Operation fingerprint: