4th Street Bar Hive-Bar

Hive-Bar Powered by Hive beta-fdb5b5b

Community post

Movie

12 Angry Men (April, 1957)

১২জন রাগী মানুষ এই শিরোনামেই চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৫৭ সালে। র‍্যাজিন্যাল্ড রোজ লিখিত সিডনী লুমেন্ট পরিচালিত "১২ এংরি ম্যান" একটি ড্রামাটিকাল ক্রাইম ফিল্ম। এই মুভিটি এই পর্যন্ত আমি ৭-৮বার দেখতে গিয়েও বিভিন্ন কারণে দেখা হয় নি কোনোবার ঘুমিয়ে পরেছি কোনোবার বিরক্ত লাগছে মুভির শুরুতেই, কিন্তু আজ যখন পুরোটা দেখলাম থ হয়ে গেলাম! কেনো এতোদিন দেখি নাই! আর একটা কথা এই ফিল্ম দেখার সময় যারা ধুপমান করেন তাদের ধুপমান করতে খুবই ইচ্ছা হবে তাই মাথায় রাইখেন ব্যাপারটা 😜

সারসংক্ষেপঃ
এক কথায় এর মতো সাদামাটা ফিল্ম হয় না, ফিল্মে না আছে নায়িকা না আছে মারামারি কিন্তু আছে দারুণ সব এক্সপ্রেশন, অনুভব করার মতো ইমোশন,ভাবার মতো অসংখ্য লজিক ^_^
মুভিটির কাহিনী হচ্ছে এমনঃ-
একটি ছেলে তার বাবাকে খুন করেছে এবং উকিল তা প্রমান করতে সক্ষম হয়েছে। এখন কোর্ট ১২ জন সদস্যর একটি জুরি(বোর্ড) গঠন করে এবং তাদের সিদ্ধান্ত নিতে হবে ছেলেটিকে কি ফাঁসি দিবে নাকি রেহাই এর পক্ষে মত দিবে। একটি রুমের মধ্যে তাদের লক করে দেওয়া হয়। ভোট গ্রহণ শুরু হলে ১১জন সদস্যই ভোট দেয় ছেলেটি দোষী কিন্তু একজন ভোট দেয় ছেলেটি নির্দোষ। আর এভাবেই গল্পের চলাচল শুরু বাকিটা আপনারা দেখে নিন অবশ্যই বিরক্ত হবেন না কেননা প্রথমে একটু বিরক্ত লাগলেও একটু পরে ডুবে যাবেন ১ঘন্টা ৩৬ মিনিটের মাঝে ;)

পার্সোনাল রেটিংঃ ৯/১০Screenshot_2017-07-11-16-32-05-058_com.facebook.katana.png

3 upvotes $0.00

Replies (6)

Review before signing

Posting as . Signing with . Keychain permission: Posting. Hive Keychain will ask you to approve this action next.


  
Technical details

Operation fingerprint: