4th Street Bar Hive-Bar

Hive-Bar Powered by Hive beta-fdb5b5b

Community post

আজ বর্ষার প্রথম দিন না

https://files.peakd.com/file/peakd-hive/tajimkhan/23uQpNH5DgmMZM46PpRUgScC8gSH3XuzU3Ztci5fgzb5C6wfpgnjbRgcQGaCpg4BaKD63.png

অফিস থেকে পাঠাও বাইকে করে আসতেছি। হাতে এক গুচ্ছো কদম ফুল। আসার পথেই, হাতিরঝিল থেকে ৬টা কদম ফুল কিনলাম। এক বুড়ো লোক বিক্রি করছিলো। কদম গুলি অনেকটা শুকিয়ে গেছে যদিও।
যাহোক, মধুবাগের জ্যামে আটকিয়ে আছি। হঠাৎ দেখলাম একটা ছেলে, নারুটোর গেঞ্জি গায়ে রাস্তা পার হচ্ছে। কাছে আসতে আসতে ছেলেটা আমার কাছেই এসে পড়লো। বয়স ১৪-১৫ হবে। ঠিক আমার বাইকের সামনে এসে দাঁড়িয়ে কি যেনো বললো। আমি কান থেকে হেডফোন খুলতেই, সে আবার বললো

: কদম ফুল কোথায় পাইছেন ভাই?
: হাতিরঝিল থেকে কিনছিলাম ভাই

ছেলেটার মুখ একটু মলিন হয়ে গেলো। সে আবার জিজ্ঞেস করলো
: হাতিরঝিলের কোথায়?
: এক্সাট বলা কঠি হবে। তবে, মনে হয় না লাভ হবে ভাই, আমি শেষ ৬টা ফুলই কিনছিলাম।
ছেলেটা একটু ইতস্তত হয়ে, একই সাথে একটু দুঃখী হয়ে বললো
: আচ্ছা আচ্ছা। সর‍্যি ভাই। আসলে আম্মুর কদম অনেক পছন্দ তো....

বলে অপর দিক ঘুরে হাটা দিতে উদ্যত হলো। আমি খুব সাবধানে, বেছে সবচেয়ে সুন্দর ফুলটা বের করে "ভাই" বলে তাকে ডাক দিলাম। ছেলেটাকে ফুলটা দেয়ার সাথে সাথেই, আমার রাইডার বাইক নিয়ে টান দিলো। ছেলেটাকে পিছন ফিরে দেখতেও পারলাম না ভালো করে।

ফ্লাই-ওভার এ উঠার পর মনে হইলো, একটা ফুল দিলাম মাত্র! আরেকটা দিতেই পারতাম।

— আজ বর্ষার প্রথম দিন না

36 upvotes 1 downvotes $6.23

Replies (7)

Review before signing

Posting as . Signing with . Keychain permission: Posting. Hive Keychain will ask you to approve this action next.


  
Technical details

Operation fingerprint: