4th Street Bar Hive-Bar

Hive-Bar Powered by Hive beta-fdb5b5b

Community post

সময় (subjectivity)

d41586-018-04558-7_15632964.jpg
source

সময় বলতে আমরা আসলে কি বুঝি , একটা আপেক্ষিতা তাই তো ! ... যা আর কখনই ফিরে পাওয়া যায় । এক কথায় যা আর ফেরতযোগ্য নহে ।
আমরা সবাই একটা নির্দিষ্ট একটা সময়ে অতিবাহিত হচ্ছি কিন্তু সেটা ভিন্ন ভাবে। যেমন ধরুন আমি আর আপনি এক রাস্তায় একই বাসে ট্রাভেল করছি কিন্তু আপনি আপনার সময় পার করছেন গান শুনে আর আমি আমার সময়টা পার করছি বাসে থাকা ভাঙ্গা টেলিভিশন দেখে ।
এখন ভাবতেই পারেন, আরে ধুরু মশাই, ঐ ভাঙা টেলিভিশন কেও দেখে নাকি! আর দেখলেও বা আপনি কি ক্ষেত নাকি ! হা হা... একটু মজা করলাম আসলে।
যাই হক যা বলছিলাম, তাহলে ব্যাপারটা সমাজতাত্ত্বিকদের মতে দাড়ায় -

সময়টা অবজেকটিভ (objective), কিন্তু সেটা ব্যক্তিবিশেষ ( I mean subjective)

এই কথাগুলো লেখার কিছু উদ্দেশ্য আছে।
এই লকডাওন ব্যাপারটায় আজ আমরা সবাই আছি। এমন কেও নেই যে এই সময়টা পার করছেন না । এখন প্রশ্ন হল আপনি আপনার সময়টা কিভাবে পার করছেন। জি না মোটিভেশন দেওার জন্য লিখছি না । প্রথমই বলে নিয়েছি সময়টা যার যার ক্ষেত্রে আপেক্ষিক তাই আমি আপনাকে বলছি না কিভাবে পার করবেন বরং এই লিখটা নিতান্তই নিজের থেকে। যা দেখছি তার একটা বহিঃপ্রকাশ ।

কিছু মানুষকে দেখছি যারা বলে রাতে ঘুমানোর জন্য মেডিসিন নিতে হচ্ছে বা জীবনে আর রঙ নেই, বন্ধু বান্ধব নেই ইত্যাদি ইত্যাদি ... এখন কথা হল, আসলে আমরা কেওই ভালো নেই কিন্তু ঐ যে বললাম সময়টা ব্যাক্তিবিশেষ। হ্যাঁ আপনি কিভাবে আপনার সময়টা কাটাবেন সেটা নিতান্ত নিজের আর তেমনি করছি আমরা আসলে দিনশেষে । কিন্তু মজার ব্যাপার হল এই কয়মাসের মধ্যে আমি কিছু প্রতিভার কথা শুনেছি যা তারা নিজেরাও আগে জানতো না । যেমনটা আমারই খুব কাছের বন্ধু ফটোশপ করা শিখেছে, আর একজন খুব বই পরছে যে কিনা এইসব পচ্ছন্দই করত না । আবার আরেক বন্ধুর জন্য এই লকডাউন যেন ইদের ছুটি, কারন সে জমিয়ে অনলাইন ব্যবসা চালিয়ে যাচ্ছে । এইত ২ মাস আগেই খুলেছে আর এর মধ্যে সুফল। আবার কিছু মানুষ পাবেন যারা সারাদিন অনলাইন থাকবে আর নেগেটিভিটি ছড়াবে । কয়দিন আগে দেখলাম তিশার কেন বাচ্চা হয় না সেটা নিয়ে যাচ্ছে তাই মানুষ লিখে যাচ্ছে ! ... কিন্তু দেখুন এমন দিন গুলোতে ঠিক এক বছর আগে একটি ৪ বছরের বাচ্চা তার মাকে হারিয়েছিল সামান্য গুজবের জন্য । আমরা সেটা বেমালুম ভুলে গিয়েছি। ভুলে যাওয়াটাই স্বাভাবিক কারন সময় থিকই চলে যাচ্ছে আর আমরা যে যার জন্য ব্যস্ত। কিন্তু ব্যস্ত হওয়াটা ভাল কিছুর জন্য হলে সেটা নিজের জন্যও ভাল আর সমাজের জন্যও ।

আশা করি লিখাটা ভাল লাগবে । ধন্যবাদ

117 upvotes $0.67

Replies (4)

Review before signing

Posting as . Signing with . Keychain permission: Posting. Hive Keychain will ask you to approve this action next.


  
Technical details

Operation fingerprint: